গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ বস্তা ভরতি বেআইনি পোস্ত খোসা উদ্ধার করল বৈষ্ণবনগরের এক বাসিন্দার বাড়ি থেকে। উদ্ধার প্রায় ৫২ কেজি পোস্ত খোসা। পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আব্দুল আহম্মেদ(৩৭), বাড়ি বৈষ্ণবনগর থানার সাহাবান অঞ্চলের কালীনগর গ্রামে।
জানা যায়, বুধবারে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালীনগর গ্রামের বাসিন্দা আব্দুল আহম্মেদের বাড়িতে হানা দেয় এবং তল্লাশি শুরু করে। প্রথম অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে কিছু পায়নি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেড়িয়ে আসে রহস্য। রহস্য ভেদ করে দেখা যায় বস্তা বস্তা পোস্তের খোসা। প্রায় ৫২ কেজি পোস্তের খোসা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় লক্ষাধিক টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয় আব্দুলকে। ধৃতকে ৭ দিন পুলিশি হেফাজতে রাখা হবে বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে